• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

সেপ্টেম্বরের বেতন পুরোনো পে স্কেলেই, পে ফিক্সেশনের পর সমন্বয় হবে বকেয়া

দেশ টিভি ডেস্ক
  ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নবম জাতীয় বেতন স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হলেও সেপ্টেম্বর মাসের বেতন-ভাতা আপাতত জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ীই পরিশোধ করা হবে। নতুন স্কেলে বেতন নির্ধারণের প্রক্রিয়া শেষ হওয়ার পর জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসের প্রাপ্য বকেয়া আর্থিক সুবিধা হিসাব করে সমন্বয় করা হবে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ বিষয়ে অর্থ বিভাগের জরুরি নির্দেশনায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে নতুন পে স্কেলের গেজেট জারি হলেও সেপ্টেম্বরের বেতন তাৎক্ষণিকভাবে নতুন হারে ছাড় করা হচ্ছে না।

নতুন কাঠামোয় বেতন পেতে প্রথমে অনলাইন পে ফিক্সেশন সম্পন্ন করতে হবে। সরকারি চাকরিজীবীরা আইবাস প্লাস প্লাসে প্রবেশ করে নির্ধারিত ছকে প্রয়োজনীয় তথ্য দেবেন। তথ্য জমা দেওয়ার আগেই সিস্টেমে নির্ধারণযোগ্য নতুন মূল বেতন প্রদর্শিত হবে।

এরপর পে ফিক্সেশনের তথ্য সংশ্লিষ্ট ডিডিও যাচাই করবেন। গেজেটেড কর্মকর্তাদের বেতন নির্ধারণী বিবরণী ডিডিও হিসাবরক্ষণ অফিসে পাঠাবেন। নন-গেজেটেড কর্মচারীদের ক্ষেত্রে সার্ভিস বহিতে আগের চাকরি ও বেতনের তথ্য সঠিকভাবে লিপিবদ্ধ করার বিষয়টি নিশ্চিত করবেন ডিডিও।

পরবর্তী ধাপে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিস অনলাইনে তথ্য যাচাই করে অনুমোদন করবে। অনুমোদনের পর সিস্টেম থেকে ভেরিফিকেশন নম্বর তৈরি হবে। এ প্রক্রিয়া শেষ হওয়ার পর চূড়ান্তভাবে নির্ধারিত নতুন বেতনের ভিত্তিতে পরবর্তী বেতন পরিশোধ করা হবে।

অর্থাৎ জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর এই তিন মাসে পুরোনো স্কেলে পাওয়া বেতন এবং নতুন স্কেলে প্রাপ্য বেতনের মধ্যে যে পার্থক্য তৈরি হবে, তা বকেয়া হিসেবে বিবেচিত হবে। পে ফিক্সেশন শেষ হলে সেই বকেয়া আর্থিক সুবিধা হিসাব করে সমন্বয়ের সুযোগ থাকবে।

আরও পড়ুন

এসিল্যান্ড থেকে সিনিয়র সহকারী কমিশনার হচ্ছেন ৫৫ কর্মকর্তা

ব্যবসায়ীদের আবারও প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে

ফেনীতে প্রধানমন্ত্রীর একদিনের সফর, থাকছে ৪ কর্মসূচি

গেজেট অনুযায়ী, কোনো কর্মচারীকে নতুন কাঠামোয় কম বা বেশি বেতন দেওয়া হলে পরবর্তী সময়ে তা সমন্বয় করা যাবে।

অর্থ বিভাগের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, নতুন পে স্কেল বাস্তবায়নে প্রথমে সঠিকভাবে পে ফিক্সেশন সম্পন্ন করা জরুরি। অনলাইন প্রক্রিয়া শেষ হওয়ার পরই নতুন কাঠামো অনুযায়ী প্রাপ্য বেতন ও বকেয়া সুবিধার হিসাব চূড়ান্ত করা হবে।

নতুন বেতন স্কেল বাস্তবায়নের এ ধাপকে ঘিরে সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন বেতন কবে থেকে হাতে পাওয়া যাবে এবং তিন মাসের বকেয়া কীভাবে সমন্বয় হবে, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

  • নবম পে-স্কেল
  • পে ফিক্সেশন
  • কার্যকর
এ সম্পর্কিত আরও খবর
শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী
শিক্ষক-কর্মচারীদের পে-স্কেলের পৃথক প্রজ্ঞাপন কবে, যা বললেন মন্ত্রী
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী
সামুদ্রিক নীতির কার্যকর বাস্তবায়নে সরকারের গুরুত্বারোপ: প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর
সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর
এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন পে স্কেলের সুবিধা, পৃথক গেজেট শিগগির
এমপিওভুক্ত শিক্ষকদেরও নতুন পে স্কেলের সুবিধা, পৃথক গেজেট শিগগির
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X